প্রয়াত কবি ও সম্পাদক অমিত চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা আগামী ৩১ অক্টোবর,শনিবার কক্সবাজার পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এউপলক্ষ্যে ৫ অক্টোবর, সোমবার সন্ধ্যায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার পৌরসভা কার্যালয়ে কবি শামীম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
ইঞ্জিনিয়ার বদিউল আলম, কবি আসিফ নুর, আলম তৌহিদ, মনজুরুল ইসলাম এডভোকেট,মানিক বৈরাগি, নাসের ভুট্টো,কলিম উল্লাহ করিম, সাংবাদিক জাহেদ সরওয়ার সোহেল, সামিরা রিমা প্রমুখ।
সভায় কবি শামীম আকতারকে আহবায়ক ও অন্তিক চক্রবর্তীকে সদস্য সচিব করে কবি অমিত চৌধুরী নাগরিক শোক সভা পরিষদ গঠিত হয়।
আগামী ১০ অক্টোবর বিকেল ৫ টায় কক্সবাজার পৌরসভা কার্যালয়ে নাগরিক শোক সভা পরিষদের আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।