স্টাফ রিপোর্টার, পেকুয়া
পেকুয়া উপজেলার টইটংয়ে পুকুরের পানিতে ডুবে রাফি মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী কাদির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু রাফি মনি ওই এলাকার মিজানুর রহমান ও সুমি আকতারের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাড়ির উঠোনে খেলা করছিলেন রাফি। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পরিবারের সদস্যরা পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। এরপর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্য দ্রুত তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রোজিনা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুুকুরের পানিতে ডুবে রাফি মনি নামক এক শিশুর মৃত্যু খবর পেয়েছি।